‘মোবাইল কিনে না দেওয়ায় মাকে হত্যা’

২০ অক্টোবর, ২০১৯ ১২:৪৯  
মোবাইল ফোন কিনে দিতে রাজি না হওয়ায় মা-কে হত্যা করেছে মাদকাসক্ত এক ছেলে! রোববার (২০ অক্টোবর) বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার পুরাতন পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত রাবেয়া মল্লিক (৬৫) বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার শাহজাহান মোল্লার স্ত্রী। নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় মাদকাসক্ত ছেলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘাতক রাসেল মোল্লা ওরফে শুকুরকে (৩৫) গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আবজাল সাংবাদিকদের জানিয়েছেন, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।সকালে সে তার মাকে নতুন মোবাইল ফোন কিনে দিতে বলে। এতে রাবেয়া রাজি না হওয়ায় রাসেল তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। নিহতের মুখ ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাহাতাব উদ্দিন।